Sunday , 27 November 2022 | [bangla_date]

বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে খানসামায় মুজিব কর্ণার উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ প্রশাসনিক কার্যালয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে মুজিব কর্ণার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের বাস্তবায়নে মুজিব কর্ণারটি উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
নবনির্মিত মুজিব কর্নারে শোভা পেয়েছে দুর্লভ সব আলোকচিত্র। সেখানে শুধুমাত্র শস্যদানা দিয়ে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবন, রাষ্ট্রপরিচালনা সহ সব পর্যায়ের ছবি দিয়ে কেন্দ্রটি সাজানো হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই, তাঁর ছবি এবং অন্যান্য স্মৃতিচিহ্ন রয়েছে এই কর্ণারে। যেখানে গিয়ে মানুষ বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি সম্পর্কে জানতে পারবে।
এর আগে তিনি খানসামা হতে গোবিন্দপুর যাওয়ার রাস্তায় ভুল্লী নদীতে নবনির্মিত বন্যা ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পূর্ণবাসন প্রকল্পের আওতায় এলজিইডি’র বাস্তবায়নে ৪ কোটি ২৭ লাখ ২৭ হাজার ৯৭০ টাকা ব্যয়ে ৪০ মিটার গার্ডার ব্রীজ উদ্বোধন এবং জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে জোড়া বেঞ্চ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আনসার ও ভিডিপির ত্রাণ সামগ্রী বিতরণ

বীরগঞ্জে ‘আমাদের ক্লিনিক’ নামীয় প্রতিষ্ঠান কে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বোদা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিরলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচের সমাপনী

দিনাজপুরের বোচাগঞ্জে জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী মানববন্ধন বক্তারা- মুজিব জন্ম শতবর্ষে বাংলার মাটিতে জাতির পিতার ভাষ্কর্য প্রতিষ্ঠিত হবেই

‘সি ও ‘ডি’ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো হাবিপ্রবির ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা

ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই সংখ্যা লঘুদের দেশত্যাগ জাস্ট স্টেজ ড্রামা —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নতুন প্রজন্ম সাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

দিনাজপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

আজ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল  ইসলামের মুত্যু বার্ষিকী

আজ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মুত্যু বার্ষিকী