Saturday , 19 November 2022 | [bangla_date]

বালিয়াডাঙ্গী থেকে ফেন্সিডিলসহ মাদক কারবারীকে গ্রেফতার

ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী থানাধীন পলাশবাড়ী ইউনিয়ন এলাকা থেকে ২৯৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানাধীন বড় পলাশবাড়ী ইউনিয়নস্থ কাশুয়া খাতুনগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর ২০২২ খ্রিঃ দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানাধীন বড় পলাশবাড়ী ইউনিয়নের অর্ন্তগত কাশুয়া খাতুন গঞ্জ সাকিনস্থ প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় র‌্যাবের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৯৭ বোতল ফেন্সিডিল সহ আসামী মোঃ ইব্রাহীম (৪২), সাং- কাশুয়া, খেড়বাড়ি, থানাÑ বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুি দন ধরে অতি গোপনে পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে স্থানীয়ভাবে মাদক ব্যবসা সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করে। উক্ত আসামী একজন মাদক সিন্ডিকেটের লিডার ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মর্মে স্থানীয় ভাবে জন¯্রােতি রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজুকরে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে কালবৈশাখীর ঝড়ে ফল ও ফসলের ব্যপক ক্ষতি

বোচাগঞ্জে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম ও আলোচনা সভা

শিশু দুটিকে বাঁচিয়ে রাখার আকুতি বৃদ্ধ দম্পতির!

বিরলে জমি-জমার বিরোধে মারপিটে আহত-৪

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মারপিট ও হামলার ঘটনায় আরও একটি মামলা

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু,সহপাঠী উদ্ধার

স্বর্গীয় স্বপ্না দাস শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু

ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকের এক্সরে মেশিনটি প্রায় ১৫ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসক সংকট !

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি দরে চাল কার্ডধারীদের নাম পরিবর্তনের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি দরে চাল কার্ডধারীদের নাম পরিবর্তনের অভিযোগ

হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত