Saturday , 19 November 2022 | [bangla_date]

বাসে যাত্রী সেজে ইয়াবা আনার সময় দিনাজপুরে দুই মাদক কারবারি আটক

দিনাজপুরে বাসে যাত্রী সেজে আনার সময় ইয়াবাসহ মাহাবুল ইসলাম ও পারুল বিবি নামে দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটককৃত মাহাবুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার নন্দীগ্রামের মকবুল হোসেনের ছেলে এবং পারুল বিবি বিরামপুর উপজেলার কাটলা হরিহারপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
কোতয়ালি থানার এসআই বাদল কুমার মন্ডল জানান, ইয়াবার একটি চালান দিনাজপুরে আসছে এ খবরের ভিত্তিতে কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলামের নেতৃত্বে বগুড়া টু দিনাজপুরগামী একটি বাসে তল্লাশি চালিয় ওই দুজনকে আটকসহ এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাহাবুল ইসলাম সন্দেহ এড়াতে ওই নারীর সহযোগিতায় ১০০০ পিস ইয়াবা নিয়ে আসছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও ফ্রি ব্লাড সুগার পরীক্ষার উদ্বোধন

রাষ্ট্র মেরামতের রূপরেখার ৩১দফা নিয়ে বিএনপির সাংগঠনিক কর্মশালায় সকল রাজনৈতক দলের রাজনীতি করার অধিকার ফিরে এসেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত দরে —ব্যারিস্টার রুমিন ফারহানা

বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশের কারিগর শিক্ষার্থীরা —-হুইপ ইকবালুর রহিম

পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বোদা উপজেলাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সদর উপজেলা ফুটবল একাদশ

পার্বতীপুরে ইয়াবাসহ যুবক আটক

শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম সানুর শোক সভা

কাহারোলে ঘরে ঘরে চলছে নবান্নের প্রস্তুতি

রাণীশংকৈলে ধাওয়া খেয়ে মারা গেল বিলুপ্তপ্রায় নীলগাই

শিখার সুস্থতা কামনায় হরিপুর স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

হরিপুরে”জাতীয় স্থানীয় সরকার দিবস” পালিত