Wednesday , 9 November 2022 | [bangla_date]

বিরল দেহবিহীন শিশুর মাথা উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে দেহবিহীন এক নবজাতক শিশুর মাথা উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, উপজেলার শহরগ্রাম ইউপি’র রতনৈর গ্রামের ধানক্ষেত থেকে মঙ্গলবার বিকালে দেহবিহীন ঐ নবজাতক শিশুর মাথা পুলিশ উদ্ধার করে। স্থানীয়রা খবর দিলে বিরল থানার এসআই বাদশা আলম সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মাথা উদ্ধার করে। এব্যাপারে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আবু বক্কর রাসেল জানান, উদ্ধারকৃত মাথাটি দেখে সদ্যজাত শিশুর মাথা মনে হয়েছে। ধারণা করা হচ্ছে কে বা কারা অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতক শিশুটিকে ধান ক্ষেতের মধ্যে ফেলে দেয়। পরে হয়তো কুকুর বা শিয়ালে শিশুটির দেহের অংশ খেয়ে ফেলে। কারো কোন আপত্তি বা অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে উদ্ধারকৃত শিশুর মাথাটি স্থানীয়রা গর্ত করে মাটিতে পুঁতে দিয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বীরগঞ্জে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা

পীরগঞ্জে কোয়ালিটি এডুকেশন বিষয়ক সেমিনার

বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব)র বার্ষিক সাধারণ সভা

হাসপাতাল থেকে পালানো সেই ১০ করোনা রোগীকে ধরেছে পুলিশ

‘হাতে গোনা’ পদ্মে হতাশা

বীরগঞ্জে খাল পুনঃখনন ও রেগুলেটর নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি গোপাল

আ: খালেক’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দিনাজপুরে মানববন্ধন

ডায়ালাইসিস উপকরণ নেই দিনাজপুর মেডিকেলে, সর্বস্বান্ত কিডনি রোগীরা