Friday , 4 November 2022 | [bangla_date]

বিরামপুরে এবি পার্টির রাজনৈতিক কর্মশালা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের বিরামপুরে শুক্রবার (৪ নভেম্বর) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দিনাজপুর জেলা ও উপজেলা সংগঠকদের নিয়ে রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর পৌর শহরের পুরাতন বাজারে অবস্থিত এবি পার্টির জেলা রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকাল ১০টায় জেলা এবি পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী পলাশের সঞ্চালনায় এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মজুমদার, জেলা এবি যুব পার্টির আহবায়ক হাদিসুর রহমান প্রমূখ। এছাড়াও এবি পার্টির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে দিনাজপুর জেলা ও উপজেলা গুলোর এবি পার্টির বিভিন্ন পর্যায়ের সংগঠকেরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল

পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগের দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্টরা

নবাগত পুলিশ সুপার ইফতেখার আহমেদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন দিনাজপুর জেলা যুবলীগ

আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

প্রভাত সভাপতি-মর্তুজা সম্পাদক পীরগঞ্জে সিপিবি’র উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

বীরগঞ্জে পশ্চিম ভোগডোমা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঘোড়াঘাটে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসককে জরিমানা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

কিউদের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়