Sunday , 20 November 2022 | [bangla_date]

বিশ্ব শিশু দিবসের অরবিন্দ শিশু হাসপাতালের বর্ণাঢ্য র‌্যালী

“গড়বে শিশু সোনার দেশ-ছাড়িয়ে দিয়ে আলোর বেশ”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ নভেম্বর রবিবার অরবিন্দ শিশু হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক মোঃ শামীম কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আরোজ উল্লাহ, শিশু বিশেষজ্ঞ ডাঃ ওয়ারেশ, ডাঃ মশিউর রহমান, ডাঃ নুর ইসলাম, ডাঃ মনিন্দ্রনাথ রায়, ডাঃ ফাতেমা ফারজানা। বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করতে গিয়ে অরবিন্দ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বলেন, জন্মের ৬ মাস পর্যন্ত নবজাতক শিশু হিসেবে শাল দুধ হিসেবে মায়ের দুধ খাওয়াতে মায়েদের উৎসাহিত করুন। শিশুর ডাইরিয়া হলে দ্রæত মুখে খাবার স্যালাইন দিন এবং চিকিৎসার জন্য হাসপাতালে আনুন। ৬ মাস বয়স পার হলে শিশুকে শক্ত খাবার দিন। শিশুর যতœ ও পরিচর্যা করুন। এসময় অরবিন্দ শিশু হাসপাতাল কমিটির যুগ্ম সম্পাদক মোঃ জামিরুল ইসলাম জুয়েল, সমাজ কল্যাণ সম্পাদক দীলিপ সাহা, কোষাধ্যক্ষ (ভারঃ) মনোয়ারুল হক মার্শাল, নির্বাহী সদস্য সমর চক্রবর্তী, রেজাউল করিম, শেখ আব্দুর রশিদ ততা, রেজওয়ান হোসেন চৌধুরী রানা। বর্ণাঢ্য র‌্যালীতে কেয়ার নার্সিং ইনস্টিটিউট, সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা যারা অরবিন্দ শিশু হাসপাতালে ইন্টার্ণি করছেন তারা সহ অরবিন্দ শিশু হাসপাতালের সাধারন সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন। উল্লেখ্য, অরবিন্দ শিশু হাসপাতালে ১৯৮৭ সাল হতে শিশু চিকিৎসা সেবা দিয়ে আসছে। বর্তমানে শিশু চিকিৎসার পাশাপাশি শিশু সার্জারী কার্যক্রম সফলভাবে করছে। এছাড়া হাসপাতালে শিশুর মা বিভাগ চালু হয়েছে এবং গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারী ও সিজারিয়ান অপারেশন করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’ র সমির উদ্দিন স্মৃতি কলেজের ৪০৭ ফিট রাস্তা আর সি সি ঢালায় কাজের উদ্বোধন

পঞ্চগড়ে লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান: খাও আর জিতে নাও পুরষ্কার

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিজয় মিছিল

জিয়া হার্ট ফাউন্ডেশন’র বার্ষিক সাধারণ সভা

হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ

হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

বীরগঞ্জে তীব্র তাপদাহে শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে অন্যন্য উদ্যোগ

টক অফ দা কান্ট্রিতে পরিণত তর্কে জড়ানো সেই চিকিৎসকের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার — মাদক উদ্ধার