Sunday , 27 November 2022 | [bangla_date]

বীরগঞ্জের নিজপাড়ায় জমি নিয়ে বিবাদে দুই মহিলা আহত 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বলরামপুর দক্ষিণ পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ জেরে
সংঘর্ষ বেধে ২ জন মহিলা আহত হয়েছে। ঘটনার বিবরনে অভিযোগ সূত্রে প্রকাশ থাকে এবং উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের দক্ষিণ বলরামপুর গ্রামর স্থায়ীবাসিন্দা বসবাসকারী মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম জানান, বলরামপুর মৌজার ১ নং ক্ষতিয়ানভুক্ত জে এল নং- ১৫০, দাগ নং ৫৫০, ৫৫৯ এর ১০০ শতক জমির কবুলিয়ত গ্রহিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) বীরগঞ্জ, দিনাজপুরের মাধ্যমে বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তথাপিও উল্লেখিত জমি নিয়ে স্থানীয় কতিপয় ক্ষমতাধরের উস্কানীতে একই গ্রামের আদিবাসী মৃঃ ভোগা মুর্মুর ছেলে লক্ষিরাম,মৃত লক্ষন মুর্মুর ছেলে তর মুর্মুর সাথে বিরোধ চলে আসছে। এব্যাপারে বিভিন্ন সময়ে মোতালেবের ছেলে মান্নান, মৃত কমর উদ্দিনের ছেলে সিদ্দিকসহ স্থানীয় একটি কুচক্রী মহলের যোগসাজশে লক্ষিরাম,তর মুর্মু উল্লেখিত জমিতে জোরপূর্বক চাষাবাদ ও ঘর নির্মাণের পায়তারা চালিয়ে যাচ্ছে এবং ইতিপূর্বে প্রতিপক্ষের ভূমিদখলকারী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে তোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। 
 এরই ধারাবাহিকতায় মামলা চলমান অবস্থায় ২৪ নভেম্বর বেলা আনুমানিক ৩ টায় সংঘবদ্ধ এই গ্রুপের সদস্যরা লাঠি- সোটা, দা, বল্লম, তীর ধনুক সহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে ঘর নির্মাণের মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালায়। এসময় বাঁধা নিষেধ করলে ৩০/৪০ জনের দলবদ্ধ হয়ে সন্ত্রাসী কায়দায় মারপিটে তোফাজ্জল হোসেনের স্ত্রী ও রবিউল ইসলামের মা মরিয়ম বেগম (৪৫) ও ফুফু আলি হোসেনের স্ত্রী শেফালী বেগম (৫০) রক্তাক্ত, জখমসহ গুরুতর আহত হয়। আহতদের আত্মচিৎকার, চেঁচামেচিতে লোকজন এগিয়ে আসলে দূস্কৃতিকারীরা প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শনপূর্বক প্রাননাশের হুমকি- ধামকি দিয়ে পালিয়ে যায়। এরপর আহতদের উদ্ধার করে দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই রিপোর্ট লিখা পর্যন্ত আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় প্রেসক্লাব সম্মুখে আন্দোলনরত শিক্ষকদের উপর অমানবিক পুলিশী হামলার প্রতিবাদ

পীরগঞ্জে নারায়ণপুর প্রধান পাড়া জামে মসজিদে ছাদ ঢালাই কাজের উদ্বোধন

পীরগঞ্জে মাঠে গিয়ে জমি মেপে দিলেন বিচারক

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে মারা গেলো ৩ দিনের শিশু

শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিয় সভা

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দিনাজপুরে বিএনপির পদযাত্রা

হাকিমপুরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে বাস্কেটবল টুর্নামেন্ট উদ্বোধন

দিনাজপুরে ফেন্সিগ্রিফসহ সাবেক ইউপি মেম্বার আটক

বীরগঞ্জে আর্দশ গ্রামে র্বাষকি সাংস্কৃতকি,  ক্রীড়া প্রতযিোগতিা ও পুরস্কার বতিরণ অনুষ্ঠতি

বীরগঞ্জে আর্দশ গ্রামে র্বাষকি সাংস্কৃতকি, ক্রীড়া প্রতযিোগতিা ও পুরস্কার বতিরণ অনুষ্ঠতি