Thursday , 10 November 2022 | [bangla_date]

বীরগঞ্জে নির্মানাধীন বহুতল ভবনে মাটি চাপা পড়ে ৪ নির্মান শ্রমিক আহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুরের বীরগঞ্জে নির্মানাধীন বহুতল ভবনের কাজ সময় মাটি চাপা পড়ে ৪ ইমারত শ্রমিক আহত হয়েছেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলীর নেতৃত্ব ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত শ্রমিকরা হলেন উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের বছির উদ্দিনের ছেলে মোঃ ইয়াছিন আলী (২২), একই গ্রামের মোঃ সাহার আলীর ছেলে মোঃ মাহাবুব (১৮) ও হামিদুর ইসলামের ছেলে মোঃ আক্কাস আলী (২৯) এবং একই ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে মোঃ আরিফ (৩৩)।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বীরগঞ্জ পৌর শহরের বীরগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিক মোঃ ইয়াছিন আলী জানান, সকাল থেকে প্রায় ১০জন শ্রমিক ভবনের বেসমেন্ট এর কাজ করছিলাম। কাজ করার এক পর্যায়ে দুপুরে দক্ষিণ পাশের মাটি ধসে আমাদের উপর পড়ে যায়। এতে ৪জন শ্রমিক আটকা পাড়ে। কর্মরত শ্রমিকরা একজন উদ্ধার করলেও ফায়ার সার্ভিস এসে বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বহুতল ভবনটির মালিক মৃত আলাউদ্দিন চৌধুরীর ছেলে পারভেজ মোহাম্মদ রুবায়েত আকতার চৌধুরী বলে তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ সাব্বির হোসেন জানান, আহতদের মধ্যে মোঃ ইয়াছিন আলী এবং মোঃ মাহাবুবকে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় বেশ কয়েজন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারতো। অসাবধানতার ফলে এই ঘটনাটি ঘটেছে বলেও তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভুটানের প্রতি চিনা দৃষ্টিভঙ্গির ছলনা

রাণীশংকৈলে মেয়াদ উত্তীর্ণ কিটনাশক জব্দ

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

পীরগঞ্জে কমরেড মনসুরুল আলমের স্মরণসভা অনুষ্ঠিত

পীরগঞ্জে ফিলিস্তিনে হামলা ও সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কাহারোলে আগাম জাতের ধান চাষে কৃষকের মুখে হাঁসি ফুটেছে

ঠাকুরগায়ে জমি-জমাকে কেন্দ্র করে সংঘর্ষে পুকুরে পরে এক বৃদ্ধের মৃত্যু

বীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার বিষয়ক সভা

দিনাজপুরে জেলা প্রতিবন্ধী ফেডারেশনের উদ্দ্যেগে সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শাবিপ্রবি’তে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বালিয়াডাঙ্গী ছাত্রদলের অনশন