Tuesday , 1 November 2022 | [bangla_date]

বীরগঞ্জে পিবিবি এর এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: প্রচেষ্টার অঙ্গীকার রক্তের অভাবে মারা যাবে না কেউ আর এই স্লোগানকে সামনে রেখে সোমবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জে “বীরগঞ্জ প্রতিদিন” অফিসে প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর পরিচালক ফরহাদ হোসেনের সঞ্চালনায় ও সভাপতি মানিক সেন এর সভাপতিত্বে উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রুবেল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, রক্তদান একটি মহৎ কাজ আমি নিজেই অনেক বার রক্ত দিয়েছি। সংকটময় মহুর্তে মানুষের বিপদে-আপদে পাশে দাড়ানো ও মানবতার জন্য কাজ করা আমাদের নৈতিক দ্বায়িত্ব। কাজেই পড়ালেখার পাশাপাশি সকলকে ভালো কাজে এগিয়ে আসতে হবে। এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিবি এর সাবেক সভাপতি আবু বক্কর সুমন ,সহ-সভাপতি আবু রায়হান, মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ, কোষাধ্যক্ষ হুমায়ুন আহমেদ ইফতি সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পরে পিবিবি এর ৩৫ জন এইচএসসি পরীক্ষার্থী ভাই ও বোনদের কলম,জিপার ব্যাগ, স্কেল, রাবার,পেনসিল উপহার দেওয়া হয়। এবং দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন পিবিবি এর ধর্ম বিষয়ক সম্পাদক ইকলাস হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব- ১৩

পীরগঞ্জে পেট্রোল পাম্পে ‘নো হেলমেট নো ফুয়েল’ ক্যাম্পিং 

বীরগঞ্জে চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা

দিনাজপুরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বারুনী পূজা উপলক্ষে ৩ দিন ব্যাপী উৎসব ও মেলা

হিলি স্থলবন্দর দিয়ে এসেছে ২৮ টন টমেটো

পরিবেশবান্ধব পদ্ধতিতে লিচুর ফল ছেদক  পোকা দমনে হাবিপ্রবিতে চলছে গবেষণা

পরিবেশবান্ধব পদ্ধতিতে লিচুর ফল ছেদক পোকা দমনে হাবিপ্রবিতে চলছে গবেষণা

দিনাজপুরে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

বীরগঞ্জে রাতভর পুলিশি অভিযান,নারী-পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার

বীরগঞ্জে রাতভর পুলিশি অভিযান,নারী-পুরুষসহ ১৭ জনকে গ্রেফতার