Tuesday , 15 November 2022 | [bangla_date]

বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ “দূর্ঘটনা-দূযোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই শ্লোগানে দিনাজপুরের বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর-২০২২) সকালে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের আয়োজনে নিজ কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিনাত রেহানার সভাপতিত্বে ফায়ার ফাইটার মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রতন কুমার সাহা রেন্টু। এ সময় বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক হাসান জুয়েল,বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ সরকারী কলেজের সিনিয়র রোভারমেট মোঃ ফরহাদ হোসেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ফায়ার ষ্টেশনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কয়েকটি দুঃসাহসিক অভিযানের কথা উল্লেখ করে তাদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপর-১ আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা

বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব সরকার ……….রেলপথমস্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

বালিয়াডাঙ্গীতে ৭ চোরাই গরু উদ্ধার

হরিপুরে কৃষি যন্ত্র বিতরণ

বীরগঞ্জে ওয়ারিশদের ফাঁকি দিয়ে গোপনে জমি বিক্রি চেষ্টা, আদালতে মামলা, অতঃপর দলিল রেজিষ্ট্রি বন্ধ

বিরামপুরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে একজনের মৃত্যু

কাহারোলে দুই চেয়ারম্যান কারাগারে এক চেয়ারম্যান আত্মগোপনে, সেবায় ভোগান্তি

বীরগঞ্জ সায়েন্স ক্লাব ও হামরা বীরগঞ্জিয়া সদস্য পরিষদের ঈদ পূর্ণমিলনী

হরিপুরে আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত