Tuesday , 1 November 2022 | [bangla_date]

বোদায় জাতীয় যুব দিবস উদযাপন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে
জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন
ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, যুবদের মাঝে
সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামে উপজেলা
নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য
রাখেন পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান
মকলেছার রহমান জিল্লুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ
লুৎফর রহমান। আলোচনা শেষে ৩৪ জন যুব-যুবতীর মাঝে প্রশিক্ষণের সনদপত্র ও ৭ জনের
মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নতুন কমিটি গঠন

তীব্র গরমে বেড়েছে হাতপাখার কদর

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

দুই বছর ধরে তালাবদ্ধ পৌরসভার সবজি মার্কেট, ভোগান্তিতে ব্যবসায়ী

পীরগঞ্জে নারী, শিশু সহ ৭ জনকে পুশ ইন ঃ পরিবারের কাছে হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে পদত্যাগ করল, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান, লড়বে স্বতন্ত্র প্রার্থী হয়ে -ঠাকুরগাঁও- ২ আসনে

খোরশেদ আহ্বায়ক, রুহুল সদস্য সচিব পীরগঞ্জে ঐতিহ্যবাহী উদয়ন ক্লাবের আহবায়ক কমিটি গঠন

৩ কোটি টাকা ব্যয়ে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়ক মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

পীরগঞ্জ জাবরহাট ইউনিয়নে তিন দরিদ্র পরিবারের ঘর পুড়ে ছাই

দিনাজপুরে ল্যান্ডমার্ক কলেজে নবীন বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত