Wednesday , 2 November 2022 | [bangla_date]

বোদায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় ডোবার পানিতে পড়ে হিশমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ভক্তের বাড়ি এলাকার এ ঘটনাটি ঘটো। নিহত শিশু হিশমা ঐ এলাকার হাবিবুল্লাহর মেয়ে। দুই বোন পানিতে পরলেও ভাগ্যের জোড়ে বেঁচে গেছেন জমজ বোন হান্নানা (২)। স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু দুইটির মা
তাদের গোসল করানোর জন্য প্রস্তুুতি নিচ্ছিলেন। তিনি শিশুদের বাড়ির উঠানে রেখে টিউবওয়েলে পানি আনতে যান। কিন্তু শিশু দুইটি খেলার ছলে বাড়ির পাশের
একটি ডোবার পানিতে পড়ে যায়। মা এসে শিশুদের দেখতে না পেয়েখোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে শব্দ শুনে এগিয়ে যান এবং দুই শিশুকেই ডোবার পানিতে হাবুডুবু খেতে দেখেন। তিনি চিৎকার করে শিশুদের বাবাকে ডাক দিতেই জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা দুই শিশুকে উদ্ধার করে পাশের গড়েরডাংগা বাজারে নিয়ে গেলে স্থানীয় গ্রাম্য চিকিৎসক শিশু হিশমাকে মৃত ঘোষণা করেন। অপর শিশু হান্নানাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে তাকে বাসায় আনা হয়। এ ব্যাপারে বোদা থাানর অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় বলেন এক শিশু পানিতে পড়ে মারা যাওয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ মোড়ে সীড ব্যবসায়ীর চুরি যাওয়া স্যালোমেশিন উদ্ধার

পীরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুল সোসাইটির আলোচনা সভা

বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী —–পথসভায় ডা. জাহিদ হোসেন

পঞ্চগড়-ঢাকা রুটে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল মালামাল পরিবহণের লক্ষ্যে সবজি ট্রেন চালু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে খাদ্যবান্ধব কর্মসূচির জব্দ করা চাল নিলামে !

দিনাজপুরে ডেঙ্গুতে আরেক জনের মৃত্যু

দিনাজপুরে ডেঙ্গুতে আরেক জনের মৃত্যু

বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ

বীরগঞ্জ পৌর শহরে রাস্তা দখল করে বাড়ি নির্মাণ ৩০টি পরিবার ঘর বন্দি

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিলি সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

খানসামায় ৯ দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা