Wednesday , 23 November 2022 | [bangla_date]

বোদায় সোনালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় সোনালী ব্যাংক লিমিটেড বোদা শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ গতকাল বুধবার দুপুরে উপজেলার বোদা সদর ইউনিয়নের নাসির মন্ডলহাট বাজারে অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ হাশমত আলী এর সভাপতিত্বে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক দিনাজপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক দিনাজপুর জেনারেল ম্যানেজার’স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এ,কে,এম মতিয়ার রহমান, সোনালী ব্যাংক ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শাহজামাল। স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক বোদা শাখার ম্যানেজার জিয়াউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনালী ব্যাংক ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের অফিসার আব্দুল্লাহ জুবেরী। এ সময় ৪৫ জন ঋণ গ্রহিতার মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরন করা হয়। এ সময় অনেক ঋণ গ্রহিতা তাদের কৃষি ঋণের টাকা পরিশোধ করেন। এ সময় সাংবাদিক, ইউ’পি সদস্য, স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাদ পন্থিদের ২ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

পল্লীশ্রী’র উদ্যোগে নারী ক্লাবের আন্তঃ সম্পর্ক উন্নয়ন ও ক্যাম্পেইন

বীরগঞ্জে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ফসিল জমি

সেন্ট যোসেফস্ স্কুলে উদ্যোক্তা, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ

বীরগঞ্জে জামায়াতের যুব বিভাগ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনের অর্ধেক সময় কুয়াশায় ঢাকা ছিল পঞ্চগড়

বীরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন আহত, জনতা কতৃক ছিনতাইকারী আটক

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হাবিপ্রবিতে শোক বহি উন্মোচন ও দোয়া মাহফিল

বীরগঞ্জে পলাশী সমাজ উন্নয়ন সংস্থা’র স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

হিলিতে কমেছে কিছু নিত্যপণ্যের দাম, স্বস্তিতে ক্রেতারা