Monday , 14 November 2022 | [bangla_date]

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার সদর উপজেলার বিভিন্ন স্থানে ওই প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
জানা যায়, ওই দিন সদর উপজেলার গড়েয়া রোডের মুসলিমনগরের ডেইলী ফ্রেশ’কে ৩ হাজার, বলাকা হল সংলগ্ন টিএফসি’কে ৩ হাজার টাকা এবং হাজীপাড়া শহীদ তিতুমির সড়কের আটিস্টিক কুইসাইনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পুলিশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

তিনদিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে লেবু ও খিরা

বিরলে ট্রাক চাপায় একজন নিহত  ও আহত একজন

বিরলে ট্রাক চাপায় একজন নিহত ও আহত একজন

চিরিরবন্দরে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির স্থগিত চার বিষয়ের পরীক্ষা ১০-১৫ অক্টোবর/তদন্ত কমিটি গঠন

হাবিপ্রবিতে “ডেইরি শিল্প বিকাশের অন্তরায় এবং উত্তরণের উপায়” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেক বিতরণ

পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

ঠাকুরগাঁয়ে বাস্কেটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মলম ও অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক