Saturday , 19 November 2022 | [bangla_date]

রাণীশংকৈলে প্রবাসি শুভ’র দাফন সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর শহরের ঈদগাহ এলাকার রেজাউল করিমের পুত্র শুভ (২০) সৌদি আরবে ৩মাস পূর্বে চাকুরী সন্ধানে যায়। সৌদি আরবে আলমাদানী আলকাশিম এলাকার ন্যাশনাল পল্টি কম্পানীতে চাকুরীরত অবস্থায় স্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে কোম্পানির লোকজন সৌদি আরবের আলকাশিম বুনাইদা জেনারেল হাসপাতালে ভর্তি করান। শুভ’র চিকিৎসাধীন অবস্থায় গত ১লা নভেম্বর মঙ্গলবার রাত ১২টায় ইন্তেকাল করেন। ১৮ই নভেম্বর বিমান বাংলাদেশ তার মরদেহ দেশে ফিরে আসলে ১৯ই নভেম্বর সকাল ১০রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে জানাযা শেষে পাঁচপীর কবর স্থানে মরহুমের লাশ সমাধিত করা হয়। সন্তানের লাশ পেয়ে বাবা রেজাউল মাতা সুফিয়া সন্তানহারা শোকের মাঝেও যারা যোগাযোগ করে সহযোগীতা করেছেন তাদের জন্য দোয়া করেন।
মরহুমের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন -ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার ও মখলেসুর রহমান,কাজী মাসুম,সমাজ সেবক মোকাররম হোসাইন, তোয়াহা,শ্রমিক নেতা শামশুল হক, আব্দুল মান্নান,জাফর আলী,জাপা’র নেতা আবু তাহের, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মনজুর আলম, মাওলানা মাসউদ আলম,রাণীশংকৈল প্রেসক্লাবসহ মরহুমের সকল আতœীয় স্বজন গভীর ভাবে শোক প্রকাশ করেন। এছাড়াও সকল ধর্মপ্রাণ মুসল্লি জানাযা নামাজে উপস্থিত ছিলেন। পরিশেষে মরহুমের আতœার মাগফিরাতে মোনাজাত করেন-বিশিষ্ঠ আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ হীল বাকী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

জামায়াতে ইসলামী বিরল শাখার উদ্যোগে সীরাত মাহফিল ও না’তে রাসূল (সাঃ)

পীরগঞ্জের চাকুরী জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন,ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিন ধ্বংস

সাত দফা দাবিতে পঞ্চগড়ে প্রধান উপদেষ্টা বরাবরে জাগপার স্মারকলিপি প্রদান

দিনাজপুরের বোচাগঞ্জে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে বিজিবি

বীরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভুমি ও কৃষিতে নারীর অধিকারঃ স্থানীয় বাস্তবতা, নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার

দিনাজপুরে বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষনা শীর্ষক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে বলাকা উদ্যানে টিকিট কাউন্টারে হামলা কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জনের কারাদণ্ড ও ১ জনের জরিমানা প্রদান করেন