Friday , 4 November 2022 | [bangla_date]

শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সরকারি অনুদানের চেক প্রদান

দিনাজপুর শহরের শেখপুরা ১৭নং রেলগেইট সদর, দিনাজপুর সংলগ্ন শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর উন্নয়ন ও তৃনমূল পর্যায়ের সদস্যদের মাঝে সমবায় চর্চা গড়ে তুলতে ও সঞ্চয়ের মানসিকতার জন্য সরকারী অনুদান ৮৫ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে সমিতির কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলামের হাতে তুলে দেন। প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল। এসময় সমিতির সভাপতি মোঃ ফরিদ হোসেন ও সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম এবং সম্মানিত বিশেষ অতিথি দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসান্নুজ্জামান চঞ্চল।
বুধবার রাতে চেক হস্তান্তর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সদস্য মোঃ আকতার হোসেন, মোঃ আইনুল হক, মোঃ নজরুল ইসলাম, মোঃ রইসুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, আলমগীর মোল্লা, শাহদাৎ হোসেন, নিয়াজ মোর্শেদ ফারুক, মোঃ আজিজুল ইসলাম ও মোঃ আব্দুল সেলিম, চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি আহসানুজ্জামান চঞ্চল বলেন, একে অপরের সহযোগিতার নাম হচ্ছে সমবায় সমিতি। প্রতিটি সদস্যকে স্ব-নির্ভর ও স্বাবলম্ভি করতে ক্ষুদ্র ঋণ প্রদান করছে সরকার। প্রধান অতিথি প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, বর্তমান সরকারের যে ভিশন তা হলো কাউকে পিছিয়ে না রেখে সবাইকে সঙ্গে নিয়ে অর্থাৎ সবাইকে স্বনির্ভর করে এগিয়ে যেতে হবে বলেই এই সরকারী অনুদানের চেক। এই অর্থ সঠিকভাবে ব্যবহার করবেন বলেই আমার বিশ^াস। সভাপতির বক্তব্যে মোঃ ফরিদ হোসেন বলেন, শেখপুরা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সদস্যরা ক্ষুদ্র ঋণ নিয়ে তারা আজ অনেকেই ঘুরে দাঁড়িয়েছে। আমরা আগামীতে সমিতির নামে বড় ধরনের প্রকল্প গ্রহন করব যাতে সমিতির সদস্য ও তাদের সন্তানরা কেউ বেকার থাকবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জিআর চালের ডিও বিতরণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক’র ফাইনাল খেলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক’র ফাইনাল খেলা

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের  বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

বিরলের কামদেবপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনৈতিকভাবে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ

দিনাজপুরে প্রস্তাবিত রাজবাটী উন্নয়ন কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিপ্রবির সাথে এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি লি.এর সমঝোতা স্মারক স্বাক্ষর

ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ঐতিহ্যবাহী কারাম পূজা উৎসব

ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুুরে ওয়ার্কার্স পার্টি’র সভা অনুষ্ঠিত