Wednesday , 30 November 2022 | [bangla_date]

শেখ হাসিনা কৃষকদের কথা চিন্তা করে বলেই সার,বীজ ও কীটনাশকে ভুর্তুকি দেয়-এমপি গোপাল

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনার সরকার ভুর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারনে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে সয়ংসম্পুর্ণ।
মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও মুগডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. নুর ইসলাম, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভতুর্কীতে কৃষিযন্ত্র বিতরণ করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ জাতীয় উদ্যানে অবমুক্তের অপেক্ষায় ২০ সুস্থ শকুন

পীরগঞ্জে ডিবি পরিচয়ে জুয়ার আসরে টাকা তুলতে গিয়ে দুই যুবক গ্রেফতার

পীরগঞ্জে শ্রমিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে ১৩টি পরিবারের ঘরবাড়ি ৫০টি আগুনে পুড়ে ছাই – ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকা প্রায়

পার্বতীপুর জংশনে দুই ট্রেন মুখোমুখি

খানসামায় ইছামতি নদী ভাঙনে হুমকির মুখে নলবাড়ী উচ্চ বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষার্থী-অভিভাবকদের

হাবিপ্রবি শিল্প ও সাহিত্য সমিতির কমিটি গঠন সাদিক সভাপতি-জোবায়ের সম্পাদক

বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতা মূলক মহড়া

বীরগঞ্জ থানায় সাবেক মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ ১২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা. আটক-১

উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ