Wednesday , 9 November 2022 | [bangla_date]

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশে এতো উন্নয়নের প্লাবন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশে এতো উন্নয়নের প্লাবন এমন মন্তব্য করে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, নানা প্রতিক‚লতা সত্তে¡ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি, বলিষ্ঠ নেতৃত্ব এবং জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ আজ এগিয়ে যাচ্ছে। আর শেখ হাসিনার করা এই উন্নয়ন বিএনপি নেতা কর্মীরা সুফল ভোগ করলেও এই উন্নয়ন তাদের চোখে পড়ে না। তারা সব সময় উন্নয়নের বিরুদ্ধে অবস্থান করে। কিন্তু বিএনপি যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের জনগন আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত কাহারোল সেতুর ফলক স্থাপন উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে ৫টায় কাহারোল সেতুর পশ্চিম প্রান্তে আয়োজিত গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাহারোল উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে এই গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণসমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনসুরুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসি বাচ্চু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার।
গন সমাবেশে পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

দিনাজপুরে ব্যান্ড শিল্পীসহ সকল শিল্পীবৃন্দের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের অপসারণসহ ৭ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন

করোনা মোকাবিলায় পুলিশ জনগণের সঙ্গে মাক্স পড়ুন ,অন্যকে বাঁচান

আইনশৃংখলা রক্ষার্থে সাংবাদিকদের সহযোগিতা চাই —– রাণীশংকৈলে নবাগত ওসি

দিনাজপুরে আন্ত:ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী।

সেতাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত

হরিপুরে আন্ত:জেলা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করেছে বিজিবি

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করেছে বিজিবি

বীরগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত