Wednesday , 30 November 2022 | [bangla_date]

সদর উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের জরুরী সভা

দিনাজপুর সদর উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-৫২৩) জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মির্জাপুর টার্মিনাল রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাহাবুদ্দিন খোকন। সভায় নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, সংগঠনের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ মকছেদ আলী, সহ-সাধারণ মোঃ নয়ন, মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সুমন আলী ও সদস্য মোঃ কোরবান আলী উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় দিনাজপুর নির্মান মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের বেশ কয়েকজন সাধারণ সদস্যও উপস্থিত ছিলেন।
সভায় গত ২৮ নভেম্বর-২০২২ তারিখে রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর হতে পরিদর্শন দল কর্তৃক দিনাজপুর সদর উপজেলা নির্মান মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন অফিস পরিদর্শন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু ও সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ কতিপয় সদস্য কর্তৃক স্বাক্ষরিত শ্রম প্রতিমন্ত্রী বরাবর “গত ১৫-১২-২০২১ ইং তারিখ গঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটি বাতিল ও অত্র ইউনিয়নের পূর্ণ কার্যনির্বাহী কমিটি গঠনের আবেদন” বিষয়ক প্রেরিত অভিযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জরুরী সভায় আলোচনা হয়, গঠনতন্ত্র অনুযায়ী একটি বৈধ কমিটির বিরুদ্ধাচণ করতে হলে শ্রম আদালতে প্রমান পেশ করতে হবে। কিন্তু তারা তা না করে কোন ধরনের প্রমান ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে ইউনিয়ন অফিসে লোক সমাগম করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এতে করে এই ঐতিয্যবাহি শ্রমিক সংগঠনের সুুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে। যা কারো কাম্য নয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জে সাংবাদিক আব্দুস সাত্তারের রোগ মুক্তি কামনায় দোয়া

তেঁতুলিয়ায় আরএস নকশা বাতিল করে নতুন নকশা বুলুপ্রিন্ট প্রণয়ের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড, জনজীবন স্থবির ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণ

প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবা নিশ্চিত করা আমার দায়িত ————–স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’  এর অভিভাবক সমাবেশ

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’ এর অভিভাবক সমাবেশ

দিনাজপুরে ইএসডিও এবং কিউকেএএফ এর যৌথ উদ্দ্যোগে নৈতিকতা, মূল্যবোধ, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক সম্মেলন

আটোয়ারীতে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ভারতীয় নাগরিক সহ ১০ চোরাকারবারী আটক

রাণীশংকৈলে কোটিপতি অতিদরিদ্রের তালিকায়, এলাকায় আলোড়ন

বালিয়াডাঙ্গীর চার আ.লীগ নেতা বহিষ্কার