Thursday , 10 November 2022 | [bangla_date]

হরিপুরে ডিজিটাল মেলার উদ্বোধন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে হরিপুর উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, হরিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) তাজুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প,কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞাসহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২০টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে পূবালী ব্যাংক’র ৯৯তম শাখা উদ্বোধন

১৩ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ২৯ মেট্রিকটন পেঁয়াজ আমদানি

১২ বছরেও ছাত্রলীগের কমিটি নেই:, দায়সারাভাবে প্রতিষ্ঠাবাষিকী পালিত

আটোয়ারীতে ৬ এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার

ভিডব্লিউবি’র চাল বিতরণ

মানবতা ও মনুষত্ব বিকাশের ব্রত নিয়েই রামকৃষ্ণ আশ্রমের অগ্রযাত্রা -সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল

বোচাগঞ্জে আটো রাইস মিলের হপার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

যুক্তরাজ্যের হাইকমিশনারকে সরকারের তলব

পীরগঞ্জে ভোট কেন্দ্রে সংঘর্ষ গুলিতে নিহত-৩ জনের লাশ হস্তান্তর ঃ এডিশনাল ডিআইজি’র ঘটনাস্থল পরিদর্শন

কাহারোলে পল্লী’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন