Wednesday , 16 November 2022 | [bangla_date]

হরিপুরে সম্ভাব্য এমপি প্রার্থী ফিলিপের গণসংযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম দবিরুল ইসলামের কনিষ্ঠ পুত্র আহসান উল্লাহ ফিলিপ।

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয়
ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম দবিরুল ইসলামের কনিষ্ঠ পুত্র আহসান উল্লাহ ফিলিপ।

বুধবার (১৬) সকাল ১১টায় সম্ভাব্য এমপি প্রার্থী নিজেকে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক পরিচয়ে উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা করেন। ভবিষ্যতে তিনি ভোটার ও সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

এসময় হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল,আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, মহেন্দ্রনাথ ভৌমিক,২নং আমগাও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদার প্রমুখ নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাও সংবাদ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের অবৈধ র্নিবাচন ও কার্যনির্বাহী কমিটি বাতিল দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

বিএনপি’র মতই দেশীয় প্রজাতির মাছ এখন হারিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জনবলের অভাবে চিকিৎসা সেবা সাধারণ মানুষ, দীর্ঘদিন তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ চিকিৎসক পদ শূন্য

জনবলের অভাবে চিকিৎসা সেবা সাধারণ মানুষ, দীর্ঘদিন তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ চিকিৎসক পদ শূন্য

১৩ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন

তেঁতুলিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতামূলক প্রশিক্ষণ

পঞ্চগড়ে খানাখন্দে ভরা ক্ষতিগ্রস্থ রাস্তা পাকাকরণ দাবিতে পঞ্চগড়-আটোয়ারী সড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

দিনাজপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালিত

রাণীশংকৈলে পাক হানাদার মুক্ত দিবস পালিত

আনন্দের মাঝেও বিষাদের ছায়া বাবা-মা’র দিনাজপুরে বিয়ের ৭ বছর পর একসাথে ৩ সন্তানের জন্মদান

সাপাহারে বাসচালক পেটানোর অভিযোগ: এএসপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠণ