Tuesday , 29 November 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে “একাডেমিক অ্যান্ড প্রফেশনাল স্কিলস ফর ক্যারিয়ার ডেভলপমেন্ট” শীর্ষক সেমিনার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস (সিএডিএস) এর আয়োজনে “একাডেমিক অ্যান্ড প্রফেশনাল স্কিলস ফর ক্যারিয়ার ডেভলপমেন্ট” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত সেমিনার এর উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস এর পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার, স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ রাশেদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ান আহমেদ, ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদ সরকার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ মাইন উদ্দিন।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ, এর সাথে তাল মিলাতে হলে একাডেমিক পড়াশুনার পাশাপাশি অন্যান্য সকল বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এই প্রতিযোগিতাম‚লক পরিবেশে নিজেকে দক্ষ, যোগ্য ও স্মার্ট হিসেবে উপস্থাপন করতে হবে। আমরা আমাদের গ্র্যাজুয়েটদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে উপযোগী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আজকের এই সেমিনার গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে। শিক্ষার্থীদের আগ্রহের দিকে নজর রেখে আরও এ ধরণের সেমিনারের আয়োজন করা হবে। উক্ত সেমিনার আয়োজনের জন্য তিনি ক্যারিয়ার অ্যাডভাইজরী সার্ভিস (সিএডিএস) সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যতদিন ভূখন্ড থাকবে ততদিন পর্যন্ত জামায়াতকে রাজাকার, আল শামস খেতাব এই তিলক নিয়ে বাংলাদেশের মাটিতে বসবাস করতে হবে —বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

বোচাগঞ্জর চাঞ্চল্যকর শিশু ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার

রাণীশংকৈলে জাতীয় বীমা দিবস পালিত

বীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভায় বাইসাইকেল ও রোগীদের মাঝে চেক বিতরণ

রাণীশংকৈলে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সভা ও কমিটির গঠন সভাপতি-আব্দুল হাই,সাধারণ সম্পাদক- মাসুদ মুস্তাফি

নতুন করারোপ ছাড়াই ফুলবাড়ী পৌরসভার ১৯২ কোটি টাকার বাজেট ঘোষনা

পীরগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় যুবক নিহত-আহত ২

পঞ্চগড়ে যক্ষা রোগ বিষয়ে ওরিয়েন্টেশন

বীরগঞ্জে সবুজের সমারোহে, উঁকি দিচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন