Sunday , 13 November 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে “ডেইরি শিল্প বিকাশের অন্তরায় এবং উত্তরণের উপায়” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র আয়োজনে খামারিদের জন্য “ডেইরি শিল্প বিকাশের অন্তরায় এবং উত্তরণের উপায়” বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আইআরটি’র কনফারেন্স রুমে রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিএএস অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. তাহেরা ইয়াসমিন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন, উপ-পরিচালক (কৃত্তিম প্রজনন) ড. মাহফুজা খাতুন, জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকা আকবর তৃষা, জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোঃ আনিসুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি)’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, বর্তমানে বাংলাদেশ মাছ, মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্প‚র্ণ। এমনকি মাছ ও ডিম প্রয়োজনের তুলনায় বেশি ভোগ করছি আমরা। দুধ উৎপাদনে কিছুটা ঘাটতি আছে, সামনে সেটিও কেটে যাবে আশা করি। কারণ প্রাণীসম্পদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই এ ধরণের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আশা করি এই প্রশিক্ষণ কর্মশালা থেকে আপনারা গুরুত্বপ‚র্ণ কিছু বিষয় জানতে পারবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

বালিয়াডাঙ্গীতে ৭ চোরাই গরু উদ্ধার

এমবিবিএস পরিচয়ে রোগী দেখায় পল্লিচিকিৎসকের জরিমানা

জাতীয়তাবাদী নবীন দলের বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পঞ্চগড়ের সাহিরুল

ঠাকুরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক অবহিতকরন সভা

শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন অপরিহার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন অপরিহার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে নদীর অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে পরিদর্শন

রামনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে নগদ আর্থিক অনুদান ও ঢেউটিন প্রদান

হরিপুরে সংবিধান দিবস পালিত

নৈতিকতার বিকাশ ঘটাতে পীরগঞ্জে দুদকের শিক্ষা সামগ্রী বিতরণ