Friday , 25 November 2022 | [bangla_date]

৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে চারলাখ টাকা অনুদান দিলেন এমপি দবিরুল ইসলাম

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে চারলাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ১০পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের লাহিড়ী ঠুমনিয়া,ধূকুরঝাড়ী সিন্দুর পিন্ডি,ঠুমনিয়া মাশানতলা, টাকাহারা,বানাঁগাও,জোতপাড়া,খোচাবাড়ী,আনসারহাট,পূনিপুকুর, ফুটানীরহাট এলাকায় উপস্থিত হয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির নিকট এসব অর্থ হস্তান্তর করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ঠাকুরগাঁও ২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দ থেকে এসব অনুদানের টাকা প্রদান করা হয়েছে।

অনুদান প্রদানেরর সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সহ সভাপতি সমর কুমার চ্যাটাজী নুপুর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল রব্বানী, সাধারণ সম্পাদক অমিকান্ত শাহ,সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো ঠুমনিয়া মহিরউদ্দীন সমজিদ -৫০,০০০ হাজার টাকা,সিন্দুরপিন্ডি হরিবাসর ৫০,০০০ হাজার টাকা,ঠুমনিয়া মাশানতলা কালি মন্দির -৫০,০০০ হাজার টাকা,জোতপাড়া নলপানিয়া কালি মন্দির -৫০,০০০০, হাজার টাকা,খোচাবাড়ী রিকূয়েন্সী ক্লাব -৫০,০০০ হাজার টাকা, আনসার হাট হাফিজিয়া মাদ্রাসা -৫০,০০০ হাজার টাকা,পুনিপুকুর দুর্গা মন্ডপ -৫০০০০ হাজার টাকা, ফুটানি জামে মসজিদ। -৫০,০০০ হাজার টাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় আগুন লেগে ১জন দগ্ধ

বোচাগঞ্জে র‌্যাবের হাতে ১১শত পিছ নেশাজাতীয় টেপেন্টাডল সহ আটক ২

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

দিনাজপুর আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গণ সাহায্য সংস্থার বেদখলীয় প্রায় ১০ একর জমি ফেরত পেতে জোর তৎপরতা শুরু

পীরগঞ্জে আগুনে দিনমুজুরের বাড়ি পুড়ে ছাই

বোদায় ডিজিটাল ভুমি জরিপে ভুমি  মালিকদের সাথে মতবিনিময় সভা

বোদায় ডিজিটাল ভুমি জরিপে ভুমি মালিকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১, আটক

বোদায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত