Tuesday , 1 November 2022 | [bangla_date]

মৎস্যজীবিলীগ নেতা শাকিল হত্যা: আরও ২ জন গ্রেফতার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মৎসজীবিলীগ নেতা শাকিল হত্যা মামলার আরও ২ জন আসামীকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশ।

আসামী দুজন হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজার এলাকার মানিক আলী (২৮) ও কুব্বাত হোসেন (২৫)।

আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের এসআই সুলতান আলী নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে র‌্যাব ৪ জন ও পরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ওই মামলার ২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। গত ০৩ সেপ্টেম্বর মহানবী হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে অগ্রহণযোগ্য মন্তব্য করার কারণে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও যুবলীগ নেতা সাঈদ আলম দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাঈদ আলমের ভাই মৎসজীবিলীগ নেতা শাকিল আহমেদ মারা যায়।

পরে বালিয়াডাঙ্গী থানায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যুবলীগ নেতা সাঈদ আলস। সেই মামলায় ইউপি চেয়ারম্যানসহ এজাহারভুক্ত বাকী আসামীরা এখন পলাতক রয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

একটি নিখোঁজ সংবাদ

খানসামায় প্রথম আ‘লীগের সভাপতি নারী

পাকিস্তানের বেলুচিস্তানে ফুটবল ম্যাচে বিস্ফোরণ, আহত ১৪

নড়ছে না কাতার এয়ারওয়েজ, ঢাকায় ফ্লাইট ওঠানামা বন্ধ

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রশ্ন ফাঁসের হওয়ায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত।আটক-৩

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, দিনাজপুরের উদ্যোগে ’স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

দিনাজপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত মহান স্বাধীনতা দিবস

ওয়ার্ল্ড  ভিশনের উদ্যোগে কর্মসূচীর  গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কর্মসূচীর গুনগত মানের আত্ম পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন