Monday , 28 November 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁয়ে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ২৭ নভেম্বর রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫) তার স্ত্রী হামিদা বেগম (৪৭) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদ্রাসার বার্ষিক পরিক্ষা শুরু হওয়ায় সকালে মাসুদুর রহমান তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে লক্ষীপুর মাদ্রাসার উদ্দেশ্যে রাওয়ানা হন। অপরদিকে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ কোচ মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় মা হামিদা বেগম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে এক ঘন্টার ব্যবধানে প্রথমে মেয়ে ও পরে বাবার মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, বিষয়টি হৃদয়বিদারক। এ বিষয়ে একটি মামলা হয়েছে। ঘাতক কোচটিকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোদায় এক তরুনী গণধর্ষনের শিকার  মামলা দায়ের, আটক দুই ধর্ষক

বোদায় এক তরুনী গণধর্ষনের শিকার মামলা দায়ের, আটক দুই ধর্ষক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে চোরাই মালামাল ভাগাভাগির সময় আটক -৬ জন

হাকিমপুরে মূল্য তালিকা না টাঙানোয় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা স্কুলে অভিভাবকদের সাথে মত বিনিময়কালে দিনাজপুর পৌর মেয়র শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই তিন সমন্বয়ে শিক্ষার গুনগতমান উন্নয়ন সম্ভব

রাণীশংকৈলে কম্বল ও কোরআন শরীফ বিতরণ

খানসামায় গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ায় খামারিদের আতঙ্ক !

বীরগঞ্জে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও ব্লাক আউট কর্মসূচি পালন

নাট্য সমিতির রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্র-নজরুলকে আমাদের জীবনে আদর্শ করতে হবে

রাণীশংকৈল স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার-৫

বিএনপির রোডমার্চে জনগণের সম্পৃক্ততা ছিল না-এমপি গোপাল