Saturday , 3 December 2022 | [bangla_date]

দিনাজপুর চেম্বারের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময়

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র’র বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১২টায় শহরের লালুপাড়াস্থ নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনিসুর রহমান চৌধুরী।
সভায় দিনাজপুর চেম্বার ও ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন স্তরের শত শত ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুর চেম্বারের সাবেক পরিচালক মৌলভী ব্রাদার্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামিম কবির’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আখতারুজ্জমান মিঞা, আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হক এন্ড জামান অটো’র স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারুল নাহার, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ ফয়সাল হাবিব সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মার্টিন চাইজ রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ লিটন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খালেকুজ্জামান বাবু, ময়েজ উদ্দীন আহম্মেদ মজু, ক্রোকারিজ সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোঃ শাহ আলম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, যারা দিনাজপুর চেম্বারের সুনাম নষ্ট করেছে তাদের চিহ্নিত করে আগামী চেম্বার নির্বাচনে তাদের মন থেকেই বহিস্কারের আহবান জানান। সভায় কয়েকজন বক্তা চেম্বারের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চেম্বারের সাবেক সভাপতি মোঃ নুরুল মঈন মিনু’র সাথে আলোচনা করে চলমান সমস্যা সমাধানের পরামর্শ দেন।
মতবিনিময় সভায় চেম্বারের সাবেক সভাপতি সুজা-উর-রব চৌধুরী, রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, জর্জিস আনামসহ চেম্বারের সাবেক পরিচালকবৃন্দ ও জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অধ্যক্ষ মাওলানা রফিকুল্লাহ মাজাহেরী ও পবিত্র গিতা পাঠ করেন সুধীর চক্রবর্তী।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বর্ষবরণ উপলক্ষে বীরগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

খানসামায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধন

সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু-৬০, শনাক্ত প্রায় ৪ হাজার

বাংলাবান্ধায় মুজিব বর্ষ সাইক্লিং এক্সপিডিশনের শুভ উদ্বোধন

ঐতিহাসিক কান্তজীউ মন্দির প্রাঙ্গণে ৪০প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু

পঞ্চগড়ে জাগপা’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হরিপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নদীর দুই পারের মানুষের ভরসা ‘বাঁশের সাঁকো’