Saturday , 31 December 2022 | [bangla_date]

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশে বৈশ্বিক মহামারী করোনার নিয়ন্ত্রণে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সরকারী অফিসের পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ কারণে অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ক্লাশ এবং ধররে পরীক্ষা গ্রহণ বন্ধ ছিল। তবে সরকারের সময় পোযুগী সিদ্ধান্তের কারণে দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ ব্যাপক সফলতা লাভ করেছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস এবং পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত দেয় সরকার। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন বিরতির পর ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষা পরিবর্তনে এখন নতুন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিতকায় শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরের বীরগঞ্জে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ সরকারী কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের ১২০২৫ জন শিক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিতোষ সরকার। ৪টি বিষয়ে মোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে তিনি আরও জানান।
হঠাৎ করে পরীক্ষা সেভাবে প্রস্তুতি নিতে পারেনি বলে শিক্ষার্থী ও অভিভাবকগণ জানান। তারা বলেন, প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা দিচ্ছে। বিষয়টি নতুন বলে মনে একটু ভীতি তৈরী হয়েছে। তবে পরীক্ষার বিষয়টি আগে জানা থাকলে প্রস্তুতিতে আরও ভালো হতো।
পরীক্ষা কেন্দ্রের সচিব বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক জানান, প্রশাসনের সার্বিক সহযোগীতায় পরীক্ষা সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রশাসনের আশ্বাস রাণীশংকৈলে ধর্ষক গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবলও নানান সংকটে

পীরগঞ্জে আদিবাসি সম্প্রদায়ের পূষনা উৎসব অনুষ্ঠিত

আসন্ন ইউপি নির্বাচনে হরিপুর সদর ইউনিয়নে প্রচার-প্রচারণায় ও জনসমর্থনে এগিয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মংলা

শেখপুরা ইউপির পারদিঘন গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা, কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা -ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের উপবৃত্তি প্রদান

রুহিয়ায় ঘরের বেড়া কেটে গরু চুরি!

শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্দেশনা শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে ইএসডিও’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন