Monday , 5 December 2022 | [bangla_date]

আটোয়ারীতে জাল টাকাসহ জালিয়াত চক্রের এক প্রতারক গ্রেফতার

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে জাল টাকাসহ জালিয়াত চক্রের এক প্রতারককে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। উল্লেখ, রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার সময় ওই প্রতারক আটোয়ারী আলোয়াখোয়া রাস মেলা জনৈক মসলা ব্যবসায়ীর নিকট মসলা ক্রয় করে এক হাজার টাকার একটি জাল নোট দেয়। এসময় ব্যবসায়ীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। তাৎক্ষনিকভাবে আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভোজমহল আক্কাস গাজী বাড়ী এলাকার মৃত লিহাজ উদ্দীন গাজীর পুত্র সোহেল গাজী (৩০) কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে আটটি বাংলাদেশী এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/এ ধারায় তার নামে আটোয়ারী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬, তারিখ: ০৫/১২/২০২২। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত প্রতারক একজন পেশাদার জালিয়াত চক্রের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন সময় বরিশাল মেট্রো সদর থানা, পিরোজপুর মঠবাড়িয়া থানা, বরগুনা সদর থানা ও বরগুনা আমতলী থানায় পৃথক পৃথক জাল টাকার মামলা রয়েছে এবং একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরল প্রেসক্লাবে মরহুম সাংবাদিক গোলাম মাবুদ দুলু ও মরহুম সাংবাদিক আব্দুল মজিদ স্মরণ সভা

“সিনেমাকে বাঁচাতে চাইলে সিনেমা হলে আসতে হবে“ শ্লোগান নিয়ে ‘টিম অপারেশন সুন্দরবন’র দিনাজপুরে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে গীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মুশতাকের মৃত্যু: যুক্তরাষ্ট্র, বৃটেন ইইউসহ ১৩ দূতের উদ্বেগ, তদন্তের আহ্বান

নানা আয়োজনে ড্রইং স্কুল দিনাজপুরে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

জেলা চাউল কল মালিক গ্রুপের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সারাদেশে দিনে ১ কোটি টিকাদান কর্মসূচী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন!

৩৭১ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন বর্তমান চেয়ারম্যান

দিনাজপুরে প্রাণীসম্পদ অধিদপ্তর-এসিআই এনিমেল হেল্থ গাভীর বাচ্চাদের মাঝে শীতবস্ত্র জ্যাকেট প্রদান