Wednesday , 14 December 2022 | [bangla_date]

আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর সকালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভা অনিুষ্ঠিত হয়। আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর সপ্তাহব্যাপি পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায়। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে এবং পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে সফলতা ও স্বার্থকতা অর্জনে করণীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। আরো বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী প্রমুখ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায় বলেন, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন ও মাতৃমৃত্যু হ্রাস বর্তমান সরকারের অন্যতম অঙ্গিকার। এছাড়াও সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

অবসরের যাওয়ার ছয় বছর পেড়িয়ে গেলেও গ্র্যাইচুটির টাকা পাননি পঞ্চগড় চিনিকলের ২৭৫ জন কর্মকর্তা-কর্মচারী

ঠাকুরগাঁওয়ে গ্রামীন ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী !

রাণীশংকৈলে শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির প্রস্তুতি মূলক সভা

টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমানোর উপায় খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু !

বোচাগঞ্জে নৌ প্রতিমন্ত্রীর দেওয়া ল্যাপটপ পেল ভার্সিটি ছাত্র সাজিদ

জবাই করার ভয় দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষন ঃ ধর্ষক প্রেপ্তার

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

বীরগঞ্জে নিজ বাসভবনে খাবার খেয়ে শিক্ষকসহ ১৭জন অসুস্থ হয়ে হাসপাতালে