Wednesday , 7 December 2022 | [bangla_date]

আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনে দিনাজপুরে প্রস্তুতিমূলক সভা

“থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসীর আয়ে, গড়বো বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২। এ উপলক্ষ্যে বুধবার দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১ টায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় দিনাজপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক মোঃ আব্দুল হাকিম প্রামানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাসুদ রানা , ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, এসইউপিকে-এর নির্বাহী পরিচালক মোঃ মোজাফফর হোসেন, এম এনডিএফ এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, অনুঘটক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, নর্দান ওয়ার্কফোর্স লিমিটেডর চেয়ারম্যান এম.এম সাইফুজ্জামান চৌধুরী প্রমূখ। প্রস্তুতিমূলক আলোচনা সভায় সিদ্ধান্ত হয় যে আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত প্রস্তুতি মুলক সভায় অংশগ্রহণ করেন দিনাজপুরের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে রাতের আঁধারে ৩হাজার সবজি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বড় ভাইয়ের জাল ভোট দিতে এসে আটক ছোট দুই ভাই!

ভূয়া ভোটারে নির্বাচন রাণীশংকৈলে ইউএনও সহ ৪ জনকে শোকজ

ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা

হাবিপ্রবিতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা

অনন্যা সংস্থা’র সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে জেএসডির পতাকা উত্তোলন দিবস পালিত

রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরের উদ্যোক্তাবর্গের সহযোগিতায় জিপি এক্সেলারেটর জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা সেমিনার

বোচাগঞ্জে মাদকসেবী পুত্রকে আইনের হাতে তুলে দিলেন জন্মদাতা পিতা