Sunday , 11 December 2022 | [bangla_date]

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বীরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা 

 বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ “মানব মর্যাদা, স্বাধীনতা আর ন্যায় পরায়ণতায় দাড়াবো সবাই মানবাধিকার সুরক্ষায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর-২০২২) বেলা ১১টায় রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্বিজিনাস এ্যান্ড ভালনারাব্ল পপুলেশন্স থ্রো এম্পাওয়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের আওতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে হেক্স/ ইপার এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের বটমূল প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, ইএসডিও প্রকল্প অফিসার মো. রাজিউর রহমান রাজু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও এর উপজেলা অফিসার মোছা. মোসলেম খাতুন। এসময় উপজেলার ৪ টি ইউনিয়নের উপকারভোগী নৃ-গোষ্ঠী পরিবারের সদস্য সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো উচিত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা সম্পাদক জসিম উদ্দিন

সাপাহারে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

নাটক–সিনেমায় ‘কবুল’ উচ্চারণে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নৃত্য নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে মোহন পাটোয়ারী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আকবর আলী ঝুনু চিরদিন বেঁচে থাকবেন নাট্য জগতে

পার্বতীপুরে ট্রাক-ট্রেনে সংঘর্ষ, ৫ বগি উল্টে ভুট্টা ক্ষেতে

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

বোচাগঞ্জে দুই কন্যা সন্তান সহ কোটি টাকার সম্পদের জরুরী ফাইল উদ্ধারে মজিদ খাঁন এর সাংবাদিক সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন পুষ্টি ও আমিষের ঘাটতি পূরণে প্রানিসম্পদ দেশে যথেষ্ট ভূমিকা রাখছে

সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব শামসুল আলমের পিতার দাফন সম্পন্ন!! শুক্রবার কুলখানি বোচাগঞ্জ (দিনাজপুর)উপজেলা সংবাদদাতা!!