Wednesday , 28 December 2022 | [bangla_date]

ইমদাদুল হককে নৌকা দেয়ার দাবীতে পীরগঞ্জে মহিলা আওয়ামীলীগের মিছিল

পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচনে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার দাবীতে মিছিল ও মানববন্ধন করেছে পীরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ।
বুধবার দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। শহর ঘুরে পূর্বচৌরাস্তায় বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে গিয়ে প্রায় এক ঘন্টা মানববন্ধন করা হয়। মানবন্ধন চলাকালে বক্তব্য দেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায় সহ অন্যরা। শেষে মিছিল সহকারে দলীয় কার্যলয়ে গিয়ে কর্মসূচী শেষ করা হয়। এদিকে মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একই দাবীতে শহরে মিছিল করেন। এর আগে মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ও পরে সংবাদ সম্মেলন করেন উপজেলা যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, স্চেছা সেবকলীগ ও ছাত্রলীগের নেতারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

দিনাজপুর ইনস্টিটিউটর প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী

দিনাজপুরের বোচাগঞ্জে জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী মানববন্ধন বক্তারা- মুজিব জন্ম শতবর্ষে বাংলার মাটিতে জাতির পিতার ভাষ্কর্য প্রতিষ্ঠিত হবেই

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টান্ত স্থাপন ৮ মাসে ৮৭৭ নরমাল ডেলিভারি

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

বীরগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান

কাহারোলে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা                                                                     ——– পৌর মেয়র মোস্তাক

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা ——– পৌর মেয়র মোস্তাক

বীরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

প্রতারক সোনিয়াকে গ্রেফতার, কঠোর শাস্তি ও টাকা ফেরত’র দাবিতে সংবাদ সম্মেলন