Thursday , 1 December 2022 | [bangla_date]

উন্নত প্রযুক্তিনির্ভর শীর্ষক পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ এবং স¤প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ৫০ জন পাটচাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ এবং স¤প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা প্রমুখ। শেষে প্রশিক্ষণে অংশগ্রহনকারী পাটচাষীদের মাঝে পাটের ব্যাগ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ।।পীরগঞ্জে বঙ্গবন্ধু হতে শেখ হাসিনা বিষয়ে অলোচনা সভা

কাহারোলে এই প্রথম স্কোয়াশ চাষাবাদ শুরু করেছে কৃষক

পীরগঞ্জে অবৈধ ভাবে গুড় তৈরীর চুলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

পীরগঞ্জে অবৈধ ভাবে গুড় তৈরীর চুলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

বোচাগঞ্জে ক্রীড়ানুরাগী মাঝে ফুটবল বিতরণ

১০ দফা দাবিতে দিনাজপুরে নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন কর্মসূচি পালিত

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

রাণীশংকৈলে ৩৫১টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার; প্রেস ব্রিফিংয়ে ইউএনও

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী দাবি করে অপপ্রচার চালিয়েছে হাউয়া

পীরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

দিনাজপুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরন

কাহারোলে বাস চাপায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত