Wednesday , 28 December 2022 | [bangla_date]

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৮ তম বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বর থেকে বের হয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভায় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.মামুন-অর রশিদের সভাপতিত্বে ভার্চুয়াল সিষ্টেমে মোবাইল ফোনের মাধ্যমে 
 প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর 
-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো.আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.নুর ইসলাম নুর, উপজেলা রিক্সা- ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ মনোয়েম মিয়া,বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মো.রফিকুল ইসলাম, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মজিবুর রহমান, আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোস্তাক শামীম বিপ্লব, আওয়ামীলীগ নেতা রাসেল ইসলাম প্রমূখ।  
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসিফ হোসেন বাবু। উক্ত অনুষ্ঠানে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নিজস্ব ভবন নির্মাণ কল্পে পৌরশহরের মধ্যে সাড়ে ৩শতাংশ জমি দানের ঘোষনা দেন সুজালপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য আব্দুল হাকিম এবং পরিশেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তাবায়নে সেমিনার

বোচাগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

ঠাকুরগায়ের পীরগঞ্জে হেরোইন সহ ২ জন গ্রেপ্তার

ডাঃ নাসিমা জাহানের ‘রণাঙ্গনে বীরাঙ্গনা’ বইয়ের মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত অভিযানে মেয়র

বীরগঞ্জ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

৯ মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করলেন ঠাকুরগাঁওয়ের শিশু হাবীবা

পাকেরহটে রাস্তা দখল করে মাছ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ

নবাগত পুলিশ সুপার ইফতেখার আহমেদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন দিনাজপুর জেলা যুবলীগ

ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায়– মির্জা ফকরুল আমাদের দলের লোক যদি দুবৃত্তায়নের সাথে জড়িত থাকে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে