Saturday , 24 December 2022 | [bangla_date]

ওবায়দুল কাদের তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে টানা তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলররা তাকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন ২০১৬ সালে দলের ২০তম সম্মেলনে। দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হন ২০১৯ সালে দলের ২১তম সম্মেলনে। এবার ২২তম সম্মেলনেও শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে হ্যাটট্রিক করলেন সড়ক পবিরহন ও সেতুমন্ত্রী। নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত দলটিকে প্রাথমিকভাবে ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। পরে দলটিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ করার জন্য ১৯৫৫ সালে তৃতীয় কাউন্সিলের সময় ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়।

প্রতিষ্ঠার পর থেকে শেখ হাসিনা দশমবার দলটির সভাপতির দায়িত্ব পেলেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারবার এবং আবদুর রশীদ তর্কবাগীশ তিনবার আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বঙ্গবন্ধু পাঁচবার, তাজউদ্দীন আহমদ চার বার, জিল্লুর রহমান ও সৈয়দা সাজেদা চৌধুরী তিন বার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া আব্দুর রাজ্জাক ও সৈয়দ আশরাফুল ইসলাম দুই বার করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর ওবায়দুল কাদের টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়ে হ্যাটট্রিক করলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা থানা হারানো ৭০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে

ঠাকুরগাওয়ের হরিপুরে পানিতে ডু’বে ২ শিশুর মৃ’ত্যু

বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় পঞ্চগড়ে চারজন ভিক্ষুক পেলেন অটো ভ্যান ও মুদি দোকান

বিরামপুরে এ্যাম্পোল ইনজেশকনসহ একজন আটক

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

বোচাগঞ্জে সাংবাদিক তুহিন এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

বিভিন্ন মহলের শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রæয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মধ্যপাড়ার রেল চুরির ঘটনায় পশ্চিম রেলে  তোলপাড় \ দু’টি তদন্ত কমিটি গঠন

মধ্যপাড়ার রেল চুরির ঘটনায় পশ্চিম রেলে তোলপাড় \ দু’টি তদন্ত কমিটি গঠন

পঞ্চগড়ে বিশিষ্ট সমাজসেবী সমে আলী চেয়ারম্যান মারা গেছেন