Saturday , 3 December 2022 | [bangla_date]

কবি ইয়াসমিন আরা রানু’র প্রথম কাব্যগ্রন্থ “ভালোবাসা জোছনায় টেরাকোটা রাত”এর মোড়ক উন্মোচন

দিনাজপুরে সৃজনশীল সংগঠন “মনিমেলা”র আয়োজনে শিল্পকলা একাডেমির স্টুডিও মিলনায়তনে কবি মাহামুদা আক্তার বুলু’র সহ-ধর্মিনী বিশিষ্ট কবি ইয়াসমিন আরা রানু’র প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “ভালোবাসার জোছনায় টেরাকোটা রাত” এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।
“বই হোক বাঁচার সঙ্গী” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার রাতে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি উত্তরের অন্যতম কবি ও প্রথিত যশা সাংবাদিক মাহমুদ আখতার বুলু। স্বাগত বক্তব্য রাখেন মনিমেলার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল মতিন সৈকত। আলোচ্যক হিসেবে আলোচনা করেন কবি জলিল আহমেদ, ড. মারুফা বেগম ও ড. মাসুদুল হক। অনুষ্ঠানে কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন শিরিন আক্তার, কবি নিরঞ্জন হীরা, কবি সুবর্ণা মুখার্জী ও ক্ষুদে কবি শ্রেয়শ্রী। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন কমল কুজুর এবং নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিমুল রানী কর্মকার। আলোচ্যকরা বলেন, ভালোবাসার জোছনায় টেরাকোটা রাত কাব্যগ্রন্থে কবি সময়, প্রকৃতি ও গ্রাম বাংলার সহজাত রূপ সৌন্দর্য্য চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সহজ সরল ভাষায় প্রতিটি কবিতা পড়লেই যেন হৃদয় দোলা দেয় সুখানুভূতি। কবির কাব্যগ্রন্থে প্রথম পাতার কবিতা “ভালোবাসার জোছনায় টেরাকোটা রাত” কবিতাটি পড়লে মনে হবে ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে আপনি চলে এসেছেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মনিমেলার সাধারন সম্পাদক শাবাব হুসনাইন রোমেল। কবি ইয়াসমিন আরা রানু তার বক্তব্যে বলেন, আমার শ^শুর দিনাজপুরের অন্যতম কবি আঃকাঃশঃ নূর মোহাম্মদ এবং শ^াশুড়ি তৎকালীন মুসলিম নারী কবিদের মধ্যে অন্যতম কবি আজিজা এন মোহাম্মদ এর সহচর্য ও তাঁর কবি হয়ে উঠার অন্যতম নিয়ামক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মহান মুক্তিযুদ্ধে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

সিডও দিবস উপলক্ষ্যে মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা

বিরলে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম  বাস্তবায়নে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

বিরলে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

সিসি ক্যামেরার আওতায় নতুন রূপে সজ্জিত হলো বীরগঞ্জ পৌরসভা

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মানুষের পাশে পুণাক !

তেল সহ বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের উদাসীনতা ও চরম ব্যর্থতাই দায়ী বক্তব্যে বললেন– মির্জা ফখরুল

করোনার সংক্রমণ বৃদ্ধি পেলেও বীরগঞ্জে জনসচেতনতা বাড়ছে না

ডাঃ নাসিমা জাহানের ‘রণাঙ্গনে বীরাঙ্গনা’ বইয়ের মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনার নিহত —১