Monday , 26 December 2022 | [bangla_date]

কুয়াশার সাথে শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরে

হিমেল বাতাস আর কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল কুয়াশার কারণে মহাসড়ক গুলোতে হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন যানবাহন চালাতে দেখা গেছে।
রবিবার দিনব্যাপী ছিল সুর্য্যরে লুকোচুরি। বিকালের পর থেকে তাপমাত্রা কমার সাথে কনকনে শীত অনুভুত হয়ে বাড়তে থাকে। সন্ধার পরই নামতে থাকে শীতের সাথে কুয়াশা।
এদিকে গতকাল রবিবার দিনাজপুরে তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে মেঘের আনাগোনা রয়েছে। হিমালয়ের পাদদেশের উত্তরের এই দিনাজপুর জেলায় চলতি সপ্তাহে বৃষ্টিপাতসহ মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনাসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
এতে নি¤œ আয়ের ও খেটে খাওয়ারা মানুষেরা পড়েছে বিপাকে। শীতের ও কুয়াশায় আলু খেতে রোগ দেখা দিয়েছে বলে কৃষকরা জানান। এদিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানায় দিনাজপুর আবহাওয়া অফিস।
ইজিবাইক চালক ফারুক বলেন, প্রতিদিন সকালে ইজিবাইক নিয়ে কাজে বের হই। শুক্রবারসহ গত কয়েকদিন ধরে সকালে যাত্রীদের উপস্থিতি একেবারেই কম। শীতের কারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। আগের থেকে ইনকামও কম হচ্ছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, প্রতিদিনই কমতে শুরু করেছে এই অঞ্চলের তাপমাত্রা। জেলায় শীত বাড়ছে। শুক্রবার ১২ দশমিক ৫ ডিগ্রি। শনিবার ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে সর্বনিম্ন।
তিনি বলেন, রোববার সকাল ৯টা পর্যন্ত বাতাসের আর্দ্রতা ছিল ৮৫শতাংশ। আকাশে মেঘের আনাগোনা কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভুট্রা বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা মহিলার মৃত্যু

চিরিরবন্দরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সাফল্য

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পীরগঞ্জে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

“ব্রীজটি বিপদজনক” জনদূর্ভোগের প্রতিকার ও সংস্করণ চাই এলাকাবাসী!!

চিরিরবন্দরে দরিদ্র-সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে সীমান্ত ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে পৃথক পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু