Sunday , 4 December 2022 | [bangla_date]

খানসামায় শিক্ষক-কর্মচারী সংগঠনের এজিএম

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি কালব এর ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, ‘ক’ অঞ্চল কালব লিঃ এর ডিরেক্টর জিল্লুর রহমান, দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক একরাম তালুকদার, বীরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সেক্রেটারী মাজেদুল হক শাহ্। শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়ে পুরস্কার বিতরন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর-৪ আসনে মনোনয়ন পেতে এ্যাড. আব্দুল হালিমের সংবাদ সম্মেলন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের স্মারকলিপি প্রদান

আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

তেঁতুলিয়া উপজেলাকে শতভাগ স্কাউট ঘোষণা

বীরগঞ্জে থানা পুলিশের উঠান বৈঠক

নানান আয়োজনে দিনাজপুর অঞ্চলের স্কাউটস দিবস উদযাপন

হরিপুরে ঝুপরি ঘরে দিন কাটছে অসহায় সোনামতির, ভাগ্যে জোটেনি কোনো সরকারি ঘর

পার্বতীপুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু