Friday , 16 December 2022 | [bangla_date]

ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি\ চলতি শীত মৌসূমে সর্বোচ্চ কুয়াশা পড়েছে পঞ্চগড়ে। বুধবার মধ্যরাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘন কুয়াশার চাঁদরে ঢাকা ছিল পঞ্চগড়। বুধবার দিনভর মেঘের সাথে সূর্যের লুকোচুরি খেলার কারণে রোদের তাপ খুব কম অনভ‚ত হয়েছিল। আবার সন্ধ্যা থেকেই শুরু হয় মাঝারী কুয়াশা। আর মধ্যরাতের পর থেকেই মাঝারী কুয়াশা ভারি হয়ে ঝরতে থাকে বৃষ্টির মত। গতকাল বৃহস্পতিবার সূর্যের দেখা মেলে সকাল সাড়ে ৯টার পর। দুপুরের দিকে কড়া রোদ থাকলে বিকেলে থেকে আবার কুয়াশায় ঢেকে যেতে থাকে।
তবে ঘন কুয়াশা কাবু করতে পারেনি খেটে খাওয়া শ্রমজীবি মানুষদের। পেটের তাগিদে তাদের বের হতে হয়েছে কাজে। বৃহস্পতিবার সকাল ৯টার সময় দেখা গেছে পঞ্চগড় জেলা সদরের রেলস্টেশন সংলগ্ন সিএন্ডবি এলাকার পাথর কোয়ারীতে কাজ করছেন শতাধিক নারী-পুরুষ। ফাতেমা নামের এক শ্রমজীবি নারী জানান, বাড়িতে বসে থাকলে খাবো কি? বাড়ি থেকে বের হওয়ার সময় কিছুটা ঠান্ডা লাগলেও কাজে লাগার পর থেকে আর ঠান্ডা লাগে না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বৃহস্পতিবার সকালে এখানে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় স্ত্রীর পাল্টা সংবাদ সম্মেলন

আখের সাথীফসল চাষাবাদ ও আগাম আখচাষে মাঠ দিবস করেছে ঠাকুরগাঁও সুগার মিল

বীরগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভায় বাইসাইকেল ও রোগীদের মাঝে চেক বিতরণ

পীরগঞ্জে কলেজ ছাত্রলীগের বসন্ত বরণ উৎসব

পীরগঞ্জে আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল

চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী গ্রেফতার

জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকদের সাথে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মনজুরুল ইসলামের কুশল বিনিময়

চিরিরবন্দরে জাতীয় ভোক্তা অধিকারের ৪ ব্যবসায়ীকে জরিমানা

রাণীশংকৈলে বৃৃষ্টিতে আধাপাকা ধানগাছ নুয়ে গেছে জমিতে