Friday , 16 December 2022 | [bangla_date]

চিরিরবন্দরে বাসের চাপায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

চিরিরবন্দর প্রতিনিধি \ দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে অজ্ঞাতনামা ঢাকাগামী যাত্রীবাহী ডে-কোচের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই টুটুল দত্ত নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই মহাসড়কে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউপির দেবীগঞ্জবাজার নামক স্থানে এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত টুটুল দত্ত (২০) চিরিরবন্দর উপজেলার ঈসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের বাড়াইপাড়ার কেশব দত্তের ছেলে।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে টুটুল দত্ত দিনাজপুর-রংপুর মহাসড়ক দিয়ে সৈয়দপুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চিরিরবন্দরের ফতেজংপুর ইউনিয়নের দেবীগঞ্জ বাজারে রাস্তার পাশে থাকা বালুতে পিছলে গিয়ে মহাসড়কের মাঝখানে ছিটকে পড়ে যায় টুটুল। এসময় দশমাইল থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী ডে কোচ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সুইহারী ইউনিয়ন ক্লাবের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

ফুলকুঁড়ি আসর শহর শাখায় প্রাণবন্ত গেট-টুগেদার

চঞ্চল সভাপতি- রাসেল সম্পাদক।।পীরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন

খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে রনজিত-পানু পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচিত

রাণীশংকৈলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুরে দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা

বোচাগঞ্জে মোল্লাপাড়ার সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির

চিরিরবন্দরে বালুরঘাটে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় দুই বাংলার ভাষা-প্রেমিদের মিলন মেলা

মাদকের বিরুদ্ধে ডিমলা ব্লকেড কর্মসূচি