Monday , 12 December 2022 | [bangla_date]

জেলা প্রশাসকের নিকট শীতার্ত মানুষের জন্য আশা সংস্থা তুলে দিল ৪২০টি কম্বল

বিশে^র সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে সারাদেশে দরিদ্র, সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে আশা দিনাজপুর জেলা জেলা প্রশাসকের নিকট তুলে দিলো ৪২০টি কম্বল।
১২ ডিসেম্বর সোমাবার জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র নিকট আশা দিনাজপুর জেলার পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আফতাব উদ্দিন ৪২০টি কম্বল প্রতি বছরের ন্যায় এবারও হস্তান্তর করেন। কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান। আরও উপস্থিত ছিলেন আশা দিনাজপুর জেলা’র দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার এ.এম মোরতাজা, সদর অঞ্চলের সিঃ আর এম মোঃ হোসেন আলী, চিরিরবন্দর অঞ্চলের সিঃ এম মোঃ মোস্তাফিজুর রহমান ও এ.এস.ই মোঃ মোবারক হোসেন এবং ব্রাঞ্চ ম্যানেজার এম.এস.ই, দিনাজপুর সদর-১,২ এবং আশার অন্যান্য কর্মবৃন্দ।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে এলে গরিব, অসহায়, শীতার্ত মানুষদের শীত নিবারন করা সম্ভব হবে। আশা প্রতি বছর জেলা প্রশাসকের মাধ্যমে যে শীতবস্ত্র প্রদান করছে তা একটি প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। তিনি শীতার্ত মানুষের জন্য প্রতিটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে এ ধরনের সহযোগিতার জন্য আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বামীর অবর্তমানে বাসার সবকিছু লুট করে চলে গেছে স্কুল শিক্ষিকা স্ত্রী!

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

হাবিপ্রবিতে “Development of Professional Skills” শীর্ষক কর্মশালা

কক্সবাজার থেকে পুলিশের এসপিসহ ১৩৪৭ সদস্য বদলি

রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ আ-টক

আটোয়ারীতে উত্তম কৃষি চর্চা বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ

চিরিরবন্দরে উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

বোদায় বঙ্গবন্ধু ভাস্কর্য উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

রাজনীতিতে বাম ধারার উন্মেষ

রাণীশংকৈল ফেসবুক ব্যবহারকারী গ্রুপ দুস্থ অসহায় মানুষের কল্যাণে নিয়োজিত সবমসময় !