Thursday , 8 December 2022 | [bangla_date]

টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসবের উদ্বোধন

বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়া বিদ্যাপিঠ টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ এবং বিনোদন প্রদানের জন্য বাঙালী সংস্কৃতির ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠান চত্বরে।
টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপ্যাল টি হাসদাক এর সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেটর অফিস-ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আক্তারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপ্যাল পপি হাসদাক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মুকিদ হায়দার শিপন ও মোঃ জাকির হোসেন। উৎসবে ক্ষুদে শিক্ষার্থী শিল্পী টিউলিপ হাসদাকসহ শিক্ষার্থীরা নবান্ন ও শীতের পৌষ পার্বনের এবং পিঠা উৎসবের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
প্রধান অতিথি এ্যাডঃ জাকিয়া তাবাসসুম জুঁই এমপি বলেন, আমাদের প্রজন্ম শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে পারলে এবং একটি অসাম্প্রদায়ীক সোনার বাংলাদেশ গড়তে বাঙালীর ঐতিহ্যবহ অনুষ্ঠানগুলো বেশী বেশী করে করতে হবে। প্রধান অতিথি শেষে তার লিখা দুটি বই প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যালের হাতে তুলে দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটে-এর শিক্ষা সমাপনী

চিরিরবন্দরে প্রকৌশলী চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে সফল নাঈম

ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি ঘর পুড়ে ছাঁই; তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের সহায়তা

কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী

বাংলাবান্ধায় সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

দিনাজপুর জেলা ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাবিপ্রবিতে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের হান্ড্রেড হিরো’জ সামাজিক জাগরণ

হরিপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ২ টাকার বিনিময়ে শীতার্তদের কম্বল বিতরন