Tuesday , 20 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে অনুমোদনহীন থেরাপি সেন্টার বন্ধ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও শহরে অনুমোদনহীন নিউ রংপুর জিওথেরাপি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার ২০ ডিসেম্বর সকাল ১১টায় অভিযান চালিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের পূর্ব পাশে অবস্থিত ফিজিওথেরাপি সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়। ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতেখারুল হক সজীব এ অভিযান পরিচালনা করেন। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ডাক্তার বা টেকনোলজিস্ট ছাড়াই ফিজিওথেরাপি দিয়ে আসছিলেন প্রতিষ্ঠানে থাকা ওয়ার্ডবয় ও আয়া৷ এক বছরের অধিক সময় ধরে প্রতিষ্ঠানটি সেবা দিয়ে আসছেন৷ তবে ট্রেড লাইসেন্স ব্যতিত তাদের কাছে স্বাস্থ্য বিভাগের কোনো ধরনের অনুমোদন নেই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক থাকেন বিভাগীয় শহর রংপুরে। সেখান থেকে তিনি বিভিন্ন জেলা-উপজেলায় ফিজিওথেরাপি সেন্টার পরিচালনা করে আসছেন। ডা. ইফতেখারুল হক সজীব সাংবাদিকদেরকে বলেন, আমরা খবর পেয়ে সেই প্রতিষ্ঠানে যাই। তাদের ট্রেড লাইসেন্স ব্যতিত কোনো অনুমোদন নেই। সেখানে থাকা ওয়ার্ডবয় ও আয়া থেরাপি দিয়ে আসছেন। আমরা কয়েকজন সেবা গ্রহীতার সঙ্গেও কথা বলেছি। তারাও বলেছেন সেখানে থাকা আয়া ও ওয়ার্ডবয় তাদের থেরাপি দেন৷ আমরা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছি। এখন থেকে তারা কোনো ধরনের সেবা দিতে পারবেন না৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

প্রতিদিন আড়াই হাজারেরও বেশি প্রবাসীকর্মী দেশে ফিরছেন

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে  দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু

হাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রীর মৃত্যু

বীরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন

দিনাজপুরে বিশাল নৌবহরে কান্তজীউ বিগ্রহ নৌপথে রাজবাড়ীর মন্দিরে

বীরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার

পঞ্চগড় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন আটোয়ারীর আলোচিত ‘শয়ন ’ হত্যা মামলার মুল আসামী আটক

মেসির উদ্দেশে যা বললেন তার স্ত্রী

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে দেশি মুরগি ও উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে শিশুর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে হ্যান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন