Friday , 23 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান, ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,,
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের এক ভ্রাম্যমান আদালতের অভিযানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় অবস্থিত অবৈধ দুটি ইটভাটা কর্তৃপক্ষকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে।
বৃহস্পতিবার ২২ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ২ টি ইটভাটার মালিক কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়, এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদেরকে সতর্ক করা হয়।
এ সময় একটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল কুমার উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন, এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ একদল চৌকস পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবেশ রক্ষায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলের সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মালেক সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীরগঞ্জে যুবককে দিনেদুপুরে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে খুন 

পীরগঞ্জে হাসকিং মিল শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়নে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ

রাণীশংকৈলে শিয়ালের কামড়ে ৭ জন আহত

রাণীশংকৈল বোরো ধান সংগ্রহের উদ্বোধন

ঐক্যবদ্ধ গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না -পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

দিনাজপুরে চেরাডাঙ্গী ফুলবল একাডেমির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চিরিরবন্দরে চলাচলের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

বোদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা