Thursday , 1 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে তথ্য অফিসের আয়োজনে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক !

মোঃ মজিবর রহমান শেখ,,
১ ডিসেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের কর্তৃক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরণের প্রচার কার্যক্রমের আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়। ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত উপ-পরিচালক (প্রশাসন) ফারহানা রহমান। উক্ত উন্মুক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মোঃ আহম্মদ হোসেন ৬নং -ওয়ার্ড ইউপি সদস্য, বিউটি আক্তার , ৪, ৫ ও ৬নং- মহিলা সদস্য এবং এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। উন্মুক্ত বৈঠকে বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও জেলা সহকারী তথ্য অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া,উন্মুক্ত বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে যেমন: আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহয়ক কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা ইত্যাদ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ১০ লাখ টাকা ব্যয়ে হরিবাসর মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বীরগঞ্জে পৃথক পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে নারী-পুরুষের আত্মহত্যা

দিনাজপুরে খাদ্য ও রন্ধন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার ঘটনায় বিচার না পেয়ে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীগণের ৩য় দিন ও সমাপনী ওরিয়েন্টেশন

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক’র মানববন্ধন

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক’র মানববন্ধন

পঞ্চগড়ে ব্র্যাকের স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ৩৫ কিশোরীকে সম্মাননা প্রদান

গ্যাপ পদ্ধতিতে আম চাষ করে বিদেশে রফতানি করছেন হাকিমপুরের কৃষক

দিনাজপুরে রাস্তা সংস্কার দাবিতে ঘন্টাব্যপী সড়ক অবরোধ