Monday , 5 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৪৪তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা

মোঃ মজিবর রহমান শেখ,,
৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা এবং ৪৪তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের আয়োজনে ৫ ডিসেম্বর সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ মেলার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পুর্বে বিজ্ঞান মেলায় আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টোলগুলো পরিদর্শন করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার,মাধ্যমিক শিক্ষা অফিসার মোসারফ হোসেন,বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান ড.টি এম মাহবুবর রহমান,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান জাহাঙ্গীর আলম ও ইউএনও অফিস সহকারী চান প্রসাদ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাগণ।
পরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা মো.মোশারফ হোসেন,বালিয়াডাঙ্গী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর অালম,বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.টি এম মাহবুবর রহমান,বিজ্ঞান প্রযুক্তি কলেজের প্রভাষক কৃষ্ট মোহন সিংহ প্রমুখ। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বিজ্ঞান মনস্ক ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদানের জন্য মঙ্গলবার দুপুরে সমাপনীতে(৬ ডিসেম্বর) একটি সিনেমা প্রর্দশনের ঘোষণা দেন। তিনি বলেন ,এ সিনেমাটি দেখে ছাত্র ছাত্রীরা বিজ্ঞান উদভাবনীতে উৎসাহীত হবে। অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পয়দুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে ট্রাক্টরের চাপায় মহিলার মৃত্যু, আহত-৪

পঞ্চগড়ের দুইটি আসনে রিটানিং ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে থেকে ভোট কেন্দ্রে ভোট গ্রহনের সরঞ্জাম সরবরাহ

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

খানসামায় ইছামতি নদী ভাঙনে হুমকির মুখে নলবাড়ী উচ্চ বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষার্থী-অভিভাবকদের

দিনাজপুরে স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়

দেশের উন্ননের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয় করতে হবে —হুইপ ইকবালুর রহিম

বিভিন্ন আয়োজনে হাবিপ্রবিতে শেখ রাসেল দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, নাম জানে না কেউ!

বীরগঞ্জের পল্লীতে একত্রিত কুরবানির শত বর্ষের ঐতিহ্য

হাবিপ্রবিতে ” International Participatory Research on the Hidden Dimensions of Poverty” শীর্ষক সেমিনার