Saturday , 17 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

মোঃ মজিবর রহমান শেখ,,
উত্তরের ঠাকুরগাঁও জেলা দেশের অন্যান্য জেলার তুলনায় শীত নামে বেশ আগেই। তাই ঠাকুরগাঁও জেলার দুস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। একই সাথে অসহায় ও গরীব, দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ১৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে পৌর শহরের নিশ্চিন্তপুর আইডিয়াল হাই স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। বিজিবি’র ঠাকুরগাঁও সদর দপ্তরের তত্ত্বাবধানে ৫০ বিজিবি এবং বিজিবি হাসপাতালের ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পরিচালক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবি হাসপাতালের পরিচালক লে. কর্নেল বিপ্লব কুমার রাহা, ৫০ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় ৩ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। একই সাথে প্রায় ৩শ গরীব ও অসহায় মানুষের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিজি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ লে. কর্নেল আবু সায়েদুজ্জামান। উল্লেখিত রোগীদের মাঝে বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কাঁচা রাস্তা পাকা জন্য খুঁড়ে রাখে এর কোনো তথ্য নেই, এলজিডি প্রকৌশল অফিসে ?

আটোয়ারীতে গণহত্যা দিবস পালিত

দিনাজপুরে সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা

বীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত

বীরগঞ্জ পৌরসভায় দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লাঞ্ছিতের ঘটনায় প্রাথমিক তদন্তে ইউএনও

বীরগঞ্জে কোটি টাকার নিয়োগ বানিজ্য বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

নবনির্বাচিত চেয়ারম্যানগণকে সংবর্ধনা এবং বিভিন্ন প্রকল্পের নগদ অর্থ ও সাইকেল বিতরণ

৪৫টি মৌলিক গানের সমন্বয়ে আসছে উর্বশী গানের সিঁড়ির চতুর্থ সিজন

চেয়ারম্যান মাহবুব আলম আর নেই