Wednesday , 28 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মহিলা সমাবেশ

মোঃ মজিবর রহমান শেখ,,
২৮ ডিসেম্বর বুধবার ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের কর্তৃক মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁও প্রাঙ্গণে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরণের প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশের আয়োজন করা হয়। মহিলা সমাবেশে মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁও এর উপ-পরিচালক মোছাঃ জিন্নাতারা ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও অধ্যক্ষ মোছাঃ তাহমিনা আখতার মোল্লা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক মোঃ আল মামুন অর রশিদ, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের সহকারী কর্মকর্তা এইচ. এম. শাহজাহান মিয়া, মহিলা সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে যেমন: আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহয়ক কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা ইত্যাদ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নারী শিক্ষার অগ্রাধিকার, গুজব ও অপপ্রচার, বাল্য বিবাহ প্রতিরোধ, তথ্য অধিকার, মূল্যবোধ ও নৈতিকতা, মানব পাচার এবং জঙ্গীবাদ ও নাশকতা নিয়ে আলোচনা করা হয় ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ডিলারদের সিন্ডিকেটে ১১শ’ টাকার সার এখন ১৪শ’ ! কৃষি বিভাগের তদারকি’র অভাব..

পীরগঞ্জে সাংবাদিক রাজা স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

বোদায় ইসলামী আন্দোলন উপজেলা কমিটি গঠন নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন

বিরলে শিক্ষার গুণগত মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা

রাণীশংকৈলে আগাম জাতের ধান কাটায় কৃষকেরা ব্যস্ত

দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল(বাংলা স্কুল)‘র শিক্ষক-কর্মচারীরা পৌরসভা কর্তৃক প্রদেয় বেতন ভাতাদি না পেয়ে মানবেতর জীবন যাপন

চুরি রোধে রাত জেগে রসুন ক্ষেত পাহারায় কৃষক ; শিয়ালের কামড়ে আহত ১০

রাণীশংকৈলে বাংলাদেশ পল্লী ফেডারেশনের উদ্যোগে মাস্ক বিতরণ

বোদায় আনসার ও ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপন

কেয়ার নার্সিং কলেজের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা