Tuesday , 27 December 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে ক্যাথলিক চার্চে যৌতুক ছাড়াই ৪৮ জনের বিয়ে

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের ৪৮ জন ছেলে মেয়ের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে।
খ্রিষ্টানদের মতে এটি সাকামেন্ট বলা হয়। ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে রুহিয়া ক্যাথলিক চার্চে এই বিয়ে সম্পন্ন হয়। প্রতি বছর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৭ ডিসেম্বর গণবিয়ের আয়োজন করা হয়।
রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অ্যান্থনী সেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খ্রিষ্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৬ ডিসেম্বর সোমবার গায়ে হলুদসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা চলে।
পরদিন ২৭ ডিসেম্বর মঙ্গলবার আয়োজন করা হয় বিয়ের। এবার ছেলে ২৪ জন ও মেয়ে ২৪ জন মোট ৪৮ জন অর্থাৎ ২৪ জোড়া বিয়ে সম্পন্ন করা হয়েছে। বিয়ের বর কনেরা পরস্পরকে স্বামী স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন।
অনেকে উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এই নতুন দম্পতিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতিমূলক সভা

দিনাজপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

বীরগঞ্জে কলেজ ছাত্রলীগের নতুন কমিটির উদ্যোগে আনন্দ মিছিল

বীরগঞ্জে প্রতারক চক্রের মূলহোতা আটক

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের চেক বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের মতবিনিময়

পঞ্চগড় হাসপাতালের নতুন ভবন চালু করতে ১০ লাখ টাকা অনুদান দিল জামায়াত গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোন মূল্য নেই -জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম

রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গা দখল-পূজারিদের বিক্ষোভ

দিনাজপুরে অসহায়দের মাঝে গার্লস ক্লাবের খাদ্য সহায়তা